শহর প্রতিনিধিঃ- ফেনী কারাগারে ২ (পুরাতন কারাগার) ৪১ বেডের আইসোলেশন উদ্বোধন আজ রবিবার উদ্বোধন করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী কারাগারের সুপার মোঃ আনোয়ার হোসেন। উদ্বোধনে উপস্থিত থাকবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী পিপিএম বিপিএম, গণপুর্তের নির্বাহী প্রকোশলী সা’দ মোহাম্মদ আন্দলিব, সিভিল সার্জন ডাঃ রফিক উস সালেহীন ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
ফেনী কারাগারের সুপার মোঃ আনোয়ার হোসেন জানান, কারাগারে বন্দী ও কারাগারে স্টাফ করোনা আক্রান্ত হলে চিকিৎসার জন্য পুরাতন কারাগারে ৪১ বেডের আইসোলেশন উদ্বোধন করা হচ্ছে। এখানে রোগীদের চিসিৎসার জন্য ২ জন চিকিৎসক ও ২ জন নার্স থাকবেন।
এদিকে আইসোলেশন বেড উদ্বোধন উপলক্ষে কারাগারকে সাজানো হচ্ছে। ২০২০ সালেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেলে কারাগারে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়।




