শহর প্রতিনিধিঃ রবিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটায় হাসপাতাল কম্পাউন্ডে স্থাপিত ট্যাংক উদ্বোধন করেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী। বিশ্বস্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে এটি স্থাপণে অর্থায়ন করছে ইউনিসেফ। এ কাজ সম্পন্নের ফলে এ হাসপাতালের রোগীদের অক্সিজেনের জন্য আর ঢাকা কিংবা চট্টগ্রাম ছুটতে হবে না। এতে করোনা আক্রান্তদের মৃত্যুঝুঁকি কমবে এবং শ্বাসকষ্টজনিত রোগীদের দুর্ভোগও কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনের পূর্বে তাৎক্ষণিক আলোচনায় এমপি নিজাম উদ্দিন হাজারী অক্সিজেন প্ল্যান্টটি বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের নামে নামকরণের ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, সিভিল সার্জন ডা. রফিকুস সালেহীন, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, বিএমএ ফেনী সভাপতি সাহেদুল ইসলাম কাওসার।






