নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১ম ধাপে ফেনী সদর উপজেলায় ৩ হাজার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ইফতার সামগ্রী পাঠানো পরবর্তী আজকে ২য় ধাপে ফেনীর বাকী ৫টি উপজেলায় (দাগনভূঞা,সোনাগাজী,পরশুরাম,ফুলগাজী ও ছাগলনাইয়া) সকল মসজিদের ২ হাজার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ইফতার সামগ্রী উপহার প্রদান করেন ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
৩ এপ্রিল দুপুরে তিনি ৫ উপজেলার আওয়ামীলীগের সভাপতি/সম্পাদকের মাধ্যমে উক্ত ইফতার সামগ্রী স্ব স্ব উপজেলায় বিতরন করেন।
এমপি নিজাম উদ্দিন হাজারী বলেন, জন্ম হতে মৃত্যু পর্যন্ত ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা রয়েছে।তারা সর্বোচ্চ সন্মানের অধিকারী।তাদের আয় রোজগার অত্যান্ত সীমিত। করোনা ভাইরাস সৃষ্ট দূর্যোগে তারা যেন পরিবার পরিজন নিয়ে কষ্ট না করেন। সেজন্য তাদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য রয়েছে।সে কর্তব্যবোধ থেকে আমার ব্যক্তিগত পক্ষ হতে আমি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে।
ফুলগাজী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন মজুমদার জানান, উপজেলা আওয়ামীলীগের মাধ্যমে সকল উপজেলায় ইমাম-মুয়াজ্জিনদের জন্য ইফতার উপহার পৌঁছে দেয়া হয়েছে। আমাদের ফুলগাজী উপজেলার উপহার আমরা বুঝে পেয়েছি। ওয়ার্ড আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাধ্যমে ক্রমান্বয়ে উপজেলার প্রত্যেক ইমাম-মুয়াজ্জিনদের কাছে পৌঁছে দেয়া হবে।






