নিজস্ব প্রতিবেদক : ফেনীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কর্মবিরতি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেওয়ার দাবিতে জেলায় ৫৫৮ টি বিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষক কর্মবিরতি পালন করছে। এতে জেলার প্রায় ৫০ হাজার শিক্ষার্থী পড়লেখা থেকে বঞ্চিত হচ্ছে। মঙ্গলবার সকল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি পালন করে শিক্ষকরা।
এসময় ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখেন শিক্ষকরা। ১৬ অক্টোবর এসব বিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। পরদিন ১৭ অক্টোবর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন তারা। এর পরও দাবি আদায় না হলে ২৩ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন শুরু করবেন তারা।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের মোট ১৪টি সংগঠনের সম্মিলিত মোর্চা ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ’ গত ৬ অক্টোবর এ কর্মসূচি ঘোষণা করে।






