শহর প্রতিনিধি- ৫ জুন (শনিবার) ফেনীর সদর হাসপাতাল মোড়ে ২শ পিস ইয়াবা সহ ৩ জন আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া জানান -গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর মডেল থানাধীন হাসপাতাল মোড়স্থ ছাগলনাইয়া/ ফুলগাজী গামী সিএনজি ষ্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২শ পিস ইয়াবা সহ ৩ জন আটক করে।
আটকৃতরা হলেন – ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুরের দুলাল মিয়ার মোঃ মন্জুর আলম (২৮),ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের মনিপুর গ্রামের মো আবুল কাশেমের ছেলে আব্দুল আজিজ নয়ন (২৩), ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে মোঃ রাসেল(২২)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া আরো জানান- আসামীদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।




