আবুল হোসেন রিপন : সোনাগাজী উপজেলার সফরপুর গ্রামে ফুসলিয়ে ৫ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের মামলায় অভিযুক্ত আইয়ুব আলী আটক করা হয়েছে।
গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করে সোনাগাজী মডেল থানার পুলিশ।
সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের নুরবক্স মাঝি বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে।
এর আগে আইয়ুব আলীকে আসামি করে শিশুটির মা আয়েশা আক্তার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করন। যার নাম্বার-২১,তাং-২৯-০৯-১৯ ইং।
স্থানীয়রা জানায় অভিযুক্ত আইয়ুব আলী ও ভিকটিম একই বাড়ির বাসিন্দা। সম্পর্কে তারা দুসম্পর্কের দাদা নাতিন হয়।
শিশুটির পরিবার জানায় গতকাল শনিবার দুপুরে সে বাড়ির সামনে অন্য শিশুদের সাথে খেলা করার সময় অভিযুক্ত আইয়ুব আলী তাকে ফুসলিয়ে কাছে নিয়ে তাকে জড়িয়ে ধরে যৌনাঙ্গে আঙ্গুল ডুকিয়ে রক্তাক্ত করে। ঘটনার পর ভয়ে বাড়িতে কাউকে না জানালেও বিকালে ব্যাথা অনুভব করলে সে তার মাকে জানায়।
স্থানীয় চেয়ারম্যান জহিরুল আলম জহির ও ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন সন্ধ্যার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে ঘটনাটি আমাদের জানানোর পর আমরা মডেল থানাকে অবহিত করি।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমদ সমকালকে বলেন ঘটনাটি আমি অবহিত হওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করি।
আজ রবিবার ফেনী আধুনিক সদর হাসপাতালে ভিকটিম শিশুর ডাক্তারী পরীক্ষা সম্পন্নের পর আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।






