মোঃ ছালাহ্ উদ্দিন : সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রসুলপুর গ্রামে হায়দার আলী জামে মসজিদে পার্শ্বে গার্ডওয়াল ও মেগাডম রাস্তা মেরামত করার জন্য এলজিএসপি-৩ এর অর্থায়নে ২ লক্ষ টাকা বাজেটে কাজ করলে ও কাজ বুঝিয়ে দেওয়ার আগেই ভেঙ্গে পড়লো গার্ডওয়াল। গার্ডওয়াল ও মেগাডম রাস্তা মেরামতের কাজ করেন চরচান্দিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাহ জাহান।
এলাকাবাসী জানান, গার্ডওয়ালটি নির্মাণ কাঠামো মজবুত না হওয়ায় নির্মানের কয়েকদিনের মধ্যে গার্ডওয়ালটি ধর্সে পড়ে যায়। চলাচলের বেঘাত ঘটে। দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। যেকোন মুহুর্তে গার্ডওয়াল ও রাস্তা খালে তলিয়ে যেতে পারে।
চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন জানান, খালে নিচ থেকে মজবুত করে গার্ডওয়াল নির্মাণ করলে গার্ডওয়াল থাকবে। এজন্য বড় ধরণের একটা বাজেট প্রয়োজন।
ওয়ার্ড মেম্বার মোঃ শাহ জাহান জানান, অতিরিক্ত খাল খনন করার কারণে গার্ডওয়াল ভেঙ্গে পড়ে যায়।





