সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে করোনার উপসর্গ নিয়ে ফেনী জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
২৯ এপ্রিল বুধবার দিবাগত রাত ১টার সময় সোনাগাজীর় মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের এক ব্যক্তি বয়স (৩৫) করোনার লক্ষণ নিয়ে ফেনী ফেনী জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার ভোর পাঁচটায় গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, তিনি ফেনীতে বাসা ভাড়া করে থাকতেন। তার করোনা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলকান্দি ইউনিয়েন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস জানান, সোনাগাজীর এক রোগী শ্বাসকষ্ট নিয়ে ফেনী জেনারেল হাসপাতালে মারা যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তিনি দীর্ঘদিন শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। তিনি করোনায় আক্রান্ত কিনা সেটার জন্য তার রক্ত সংগ্রহ করা হয়েছে।






