জাবেদ হোসাইন মামুনঃ সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের কুটিরহাট ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সোমবার দিবাগত গভীর রাতে একটি দেশীয় তৈরি একনালা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ সহ মো. এনামুল হক মানিক(২৫) নামে যুবককে আটক করেছে পুলিশ। আটক এনামুল পেশাদার ডাকাত বলে জানিয়েছে সোনাগাজী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মানিক নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার শ্যামগাঁও গ্রামের আবদুর রব মিয়ার পুত্র।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মোয়াজ্জেম হোসেন অস্ত্র ও গুলিসহ ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করেছেন।



