সাজ্জাদ হোসেন রাকিবঃ-
ফেনীর সাংবাদিকতার বাতিঘর, বর্ষীয়ান সাংবাদিক, ফেনী প্রেসক্লাবের একাধিকবারের সভাপতি, বাংলাদেশ টেলিভিশনের সাবেক ফেনী জেলা প্রতিনিধি ও ফেনীর প্রাচীনতম পত্রিকা সাপ্তাহিক হকার্সের সম্পাদক নূরুল করিম মজুমদারের প্রথম মৃত্যুবার্ষিকী।
গত ২০২০ইং সালের রোববার (০৫ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে তার ছেলে তারেক মজুমদার নিশ্চিত করেন। মৃত্যুর আগে তিনি স্ত্রী, এক ছেলে-এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
করিম মজুমদার সর্বশেষ ফেনী প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি ডেইলি স্টার, ইউএনবির ফেনীর সাবেক প্রতিনিধি ছিলেন। ফেনী ডায়াবেটিক হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও আজীবন সদস্য, ফেনী সেন্ট্রাল হাই স্কুল গভর্নিং কমিটির সভাপতিসহ সাংবাদিক ও সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন।
নূরুল করিম মজুমদারের ছেলে তারেক মজুমদার জানান, আজ আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী গতবছর এই দিনে আমরা আমার বাবাকে হারিয়েছি। সবাইর নিকট আমার বাবার জন্য দোয়া কামনা করি।
সময় টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি বলেন,ফেনীর এক উজ্জ্বল নক্ষত্রকে হারানোর দিন আজ! আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।




