ফেনীর ফুলগাজীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা ৬ টার পরে দোকান খোলা রাখায় আলাদা আলাদা অভিযানে ৬ দোকানকে ৩ হাজার ৭শ টাকা জরিমানা করেছে ভ্রামমান আদালত।
১৬ এপ্রিল (বৃহস্পতিবার) ফুলগাজী বাজারের পার্বতী ডিপার্টমেন্টাল স্টোরের মালিক বিকাস পালকে ১ হাজার টাকা , জগন্নাথ এন্টারপ্রাইজের মালিক বিধান পালকে ১ হাজার টাকা জরিমানা করেন। ভ্রামমান আদালত পরিচালনা করেন ফুলগাজী উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রামমান আদালতের ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম।
অপরদিকে ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন কান্তা পৃথক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জিএমহাট বাজারে চা দোকানসহ ৪টি দোকানকে নির্দিষ্ট সময়ের পরে খোলা রাখার অপরাধে ১হাজার ৭শ টাকা জরিমানা আদায় করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন কান্তা জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধা ৬টার পরও দোকান খোলার রাখার অপরাধে এই জরিমানা করা হয়। এবং এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
©® এমএসআই মজুঃ & কবির আহমেদ নাছির।






