নিজস্ব প্রতিনিধিঃ-সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে ফুলগাজীতে ১২ জনকে জরিমানা করা হয়েছে।
২৩ জুলাই (শুক্রবার) বিকেলে উপজেলার মুন্সীরহাট বাজারে লকডাউনের বাস্তব চিত্র সরেজমিনে পরিদর্শনে এসে কাঁচাবাজার সহ বিভিন্ন দোকানীকে সতর্ক করেন উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সুলতানা নাসরিন (কান্তা)এর আগে ফুলগাজী বাজারের সার্বিক অবস্থা পরিদর্শন করেন।
এসময় ম্যাজিষ্ট্রেট ফুলগাজী বাজার ও মুন্সীরহাটে পথচারী কয়েকজকে বিনা কারণে ঘোরাফেরা ও মাস্ক না থাকায় ১২ টি মামলায় ১ হাজার ৭শত টাকা জরিমানা আদাায় করেন।
লকডাউন বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুলতানা নাসরিন (কান্তা) বলেন,করোনা সংক্রমণ রোধে জনসচেতনতায় এ অভিযান অব্যাহত থাকবে।এসময় ফুলগাজী থানার এসআই মনির হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।





