ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন নিলক্ষী গ্রামের আবুল হাশেমের বাড়িতে আজ (১৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালের দিকে বসতঘরে অলৌকিক আগুনে পুড়ে সব ছাই কিন্তু অক্ষত ছিল “পবিত্র কোরআন”

এর আগে (১৬ জানুয়ারী) বুধবার সকাল ৮ টার দিকেও এরকম একটি ঘটনা ঘটে অলৌকিকভাবে হঠাৎ করে ঘরে এবং ঘরের বাহিরে আগুন জ্বলে উঠে। তখন এই বিষয়ে আবুল হাশেমের স্ত্রী রাবেয়া বসরী জানান, গত তিনদিন আগে আমার দেড় বছরের মেয়ে সুরাইয়া বারবার পানিতে পড়ে যায়। তার জামা কাপড়গুলো পুকুর পাড়ের আম গাছের উপরে দেখা যায়।
(১৬ জানুয়ারী) সকাল আটটায় ঘরের কোনায় আগুন জ্বলতে দেখে পরিবারের লোকজন আগুন নিভানোর চেষ্টা চালায়। কিন্তু পরক্ষনে আবার আগুন অন্য জায়গায় জ্বলে উঠে। সকাল ১০ টায় বাড়ির বিভিন্ন জায়গায় আগুন জ্বলার দৃশ্য দেখে ফুলগাজী আশ্রাফিয়া মাদ্রাসার হুজুরকে ডেকে এনে পানি পড়া দেওয়ার সাথে সাথে হুজুরের পিছনের জামায় আগুন লেগে যায়।
সুরাইয়াকে যেখানে নিয়ে যায় সেখানেই আশেপাশে আগুন দেখতে পায়। দুইটি খড়ের চিনের মধ্যে আগুন জ্বলতে দেখলে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় তিন ঘন্টাব্যাপী জলকামান নিক্ষেপ করার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষনিক ঘটনা স্থল পরিদর্শনে আসে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, ফুলগাজী থানার সেকেন্ড অফিসার আনবিক চাকমা, এ এস আই নুরুল হুদা, বিআরডিবির চেয়ারম্যান মো. সেলিম, ফুলগাজী প্রেস ক্লাবের সভাপতি কবির আহম্মদ নাছির, ও ইউপি সদস্য মজিবুর রহমান মিয়াজি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জানিয়েছিলেন, বর্তমানে অদৃশ্য কোন কিছু বিশ্বাস করার অবকাশ নেই। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে শুষ্ক মৌসুমে খড়ের মাঝে অসাবধানতা বশত আগুন লাগতে পারে। ফায়ারম্যান বেলাল হোসেন জানান আমরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই দৃশ্য দেখতে আশপাশের এলাকার হাজার হাজার লোকজন ভিড় জমায়।
আজ (১৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালের দিকে বসতঘরে অলৌকিক আগুনে পুড়ে সব ছাই কিন্তু অক্ষত ছিল “পবিত্র কোরআন”






