নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ফুলগাজীতে মানবিক সংগঠন ‘অস্তিত্ব’র বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১৯ এপ্রিল সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সাধারন সম্পাদক নজরুল ইসলাম রাইভি’র সঞ্চালনায় সভাপতি মাহবুবুর রহমান সাব্বির’র সভাপতিত্বে এই সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি কাজী সাকিব মাহমুদ ও শাহরিয়ার আকাশ, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান মিতুল, উপ-দপ্তর সম্পাদক জনি মির্জা ও হাসান মাহমুদ রিহান, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী ও হোসনে আরা রানী চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে সেচ্ছাসেবী সংগঠন “অস্তিত্ব” কে ২টি ফুল সেট অক্সিজেন সিলিন্ডার তুলে দেন পরশুরাম পৌর মেয়র ও সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী হোসনে আরা রানী চৌধুরী ফাউন্ডেশনের সদস্য নিজাম আহমেদ চৌধুরী সাজেল।






