নিজস্ব প্রতিবেদক: ফুলগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ মজুমদার(৩২)নামে এক কার্ডিও গ্রাফার (ইসিজি সহকারী)এর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জিএমহাট ইউনিয়নের পশ্চিম বশিকপুর মজুমদার বাড়ীতে এ ঘটনা ঘটে।সে ওই বাড়ীর ডাক্তার এস্কান্দারের বড় ছেলে ও ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের কার্ডিও গ্রাফার( ইসিজি সহকারী) ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আবু সাঈদ মজুমদার বাড়ীর পুকুর পাড়ে রাখা মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হন।তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনরা লাশের ময়নাতদন্ত না করতে অনুরোধ জানিয়েছেন। লিখিত আইনানুগ নিয়ম নীতি সম্পন্ন হলে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হবে।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে ফেনীর সিভিল সার্জন ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।






