ফেনীর ফুলগাজীতে বিদ্যুতিক তারে জড়িয়ে যুবকের মৃত্যু

ফুলগাজী প্রতিনিধি : ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ড় ফেনাপুষ্করনী গ্রামের মফিজুর রহমান এর ছেলে মোঃ মাহফুজুর রহমান হৃদয় (১৮) গত সোমবার(৬ই মে) বিকালে বিদ্যুতিক বাল্ব স্থাপন করতে গেলে বিদ্যুতিক শকে গুরুতর আহত হয়। আহত অবস্থায় ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।