নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজীতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ’র উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর দুপুরে ফুলগাজী মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা কমিটির আহবায়ক আবুল খায়ের’র সভাপতিত্বে ও জেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মমিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আদনান হাবিব।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি আরিফুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা সরকারের কাছে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ৬টি দাবি উপস্থাপন করেছেন :
১. ১০ম গ্রেডে বেতন প্রদান
২. পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ
৩. চাকরির বিধান অনুযায়ী কর্মঘন্টা নির্ধারণ
৪. সকল কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ
৫. সরকারি কর্মচারীদের অনুরূপ পদোন্নতি প্রদান
৬. ম্যানেজিং/গভর্নিং বডিতে প্রতিনিধিত্বের সুযোগ।
তাদের এসব দাবি স্বল্প সময়ে পূরণ করার জন্য সরকারের কাছে আকুল আবেদন করেন।
অনুষ্ঠানের শেষাংশে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের ফুলগাজী উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ফুলগাজী মহিলা কলেজের আবুল ফজল চৌধুরীকে সভাপতি, হাসানপুর দারুল উলুম মাদ্রাসার শামীম রায়হানকে সাধারণ সম্পাদক ও দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া আলিম মাদ্রাসার মোঃ সাখাওয়াত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।






