ফুলগাজী প্রতিনিধি : ফুলগাজীতে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি ৬শ পিস শাড়ী ও থ্রি পিস উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে ফেনী- পরশুরাম সড়কের ফুলগাজীর জামমুড়া রাস্তার মাথা নামকস্থানে একটি পিকআপসহ এসব কাপড় উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানান, মঙ্গলবার ভোর রাতে ফেনী-পরশুরাম সড়কের জামমুড়া রাস্তার মাথায় নামকস্থানে ফুলগাজী থানার পুলিশ চেকপোস্ট করে। এসময় একটি নাম্বার বিহীন পিকআপ দ্রুত গতিতে আসতে দেখে পুলিশ থামাতে চেষ্টা করলে গাড়িটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়। এসময় চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়। এসময় পুলিশ গাড়ি থেকে তের গাইড় ৬শ পিস ভারতীয় শাড়ী থ্রি পিস উদ্ধার করেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ুন কবির একটি পিকআপসহ ভারতীয় তৈরি ৬শ পিছ শাড়ী ও থ্রি পিস উদ্ধার করার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, চোরাচালানের সাথে যারা জড়িত রয়েছেন তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।






