ফুলগাজী প্রতিনিধি ‘ ফেনীর ফুলগাজীতে জাতীয় মৎস্য সাপ্তাহ -২০১৮ রবিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মন্জুরা অাজিজ, ফুলগাজী থানার ওসি( তদন্ত) পান্না লাল বডুয়া, আবুল খায়ের প্রমুখ।
“স্বয়ংসম্পুর্ণ মাছে দেশ
বঙ্গবন্ধুর বাংলাদেশ”
এ স্লোগান কে সামনে রেখে এবার মৎস্য সাপ্তাহ ২০১৮ পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ এর যথাযথ মূল্যায়ন ও প্রান্তিক পর্যায়ে উপজেলার মৎস্য চাষীদের অাধুনিক যোগ-উপযোগী উন্নত প্রশিক্ষনের মাধ্যমে মৎস্য উৎপাদন বর্তমানের ন্যায় ভবিষ্যতে আরো বৃদ্ধি করতে উপজেলা মৎস কর্মকর্তা’র পতি আহব্বান জানাই।
তিনি বর্তমান মৎস্য চাষীদের সফলতার জন্য উপজেলার সকল মৎস চাষীদের কে আন্তরিক ধন্যবাদ জানান।
পরে তিনি উজেলার ৮জন সফল মৎস্য চাষীদের (ক্রেস্ট) প্রদান করেন।
এদের মধ্যে কার্প মিশ্র চাষে সফলতার জন্য জাফরুল হক চৌধুরী , গুণগতমানের পোনা উৎপাদনের জন্য আছাদ উল্লাহ চৌধুরী, শ্রেষ্ঠ মৎস্য চাষী সমিতি (সিআইজি) জন্য দক্ষিণ বরইয়া সি আইজি মৎস্য চাষী সমিতি, শ্রেষ্ঠ লিফ ২ জন দীনেশ চন্দ্র দাস ও মুহাম্মদ ইলিয়াছ। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দল ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ বক্তা সৌমিত্র মজুমদার, ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সহ সর্বমোট ০৮ টি পুরস্কার (ক্রেস্ট ) প্রদান করা হয়।
–
সম্পাদনা : জে আই রাজু।






