সাজ্জাদ হোসেন রাকিব : ফেনীর ফুলগাজীতে পারিবারিক কলহের জেরে দেবর কর্তৃক (ভাবি) গৃহবধূকে হত্যার চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আমজাদহাট ইউনিয়নের মনিপুর গ্রামের বলু সদ্দার বাড়িতে রবিবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, পারিবারিক কলহের জেরে বাহরাইন প্রবাসী আবুল বশরের স্ত্রীকে তার ছোট ভাই আব্দুল্লাহ ওরফে বাবু কোদাল দিয়ে মাথায় আঘাত করে হত্যা চেষ্টা করে।
প্রতিবেশীরা জানায়, এর আগেও পারিবারিক বিরোধের জেরে বেশ কয়েকবার এই পরিবারে ঝগড়া হয়েছে। আজ সকালে আবার তাদের দেবর ভাবির মধ্যে ঝগড়া বিবাদ হয়। ঝগড়ার এক পর্যায়ে বাবু তার ভাবিকে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে সেই সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে ফেনী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত গৃহবধূ বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার দুই ছেল ও একটি ১ বছরের মেয়ে রয়েছে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত গৃহবধূকে ফেনী জেলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক হলে প্রয়োজনে চট্টগ্রাম নিবে বলে জেনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।






