মোর্শেদঃ ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দঃ ধর্মপুর গ্রামে মোঃ ইয়াছিন (২০) নামে এক ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে।নিহত ছাত্রটির নিজ বাড়ী খাগড়াছড়ি জেলার মাটিরাঙায়।
আমজাদহাটের দঃ ধর্মপুর মোল্লা বাড়ীর সৈয়দ আহমেদ নিহত ইয়াছিনের নানা। স্থানীয়রা জানায়,গতকাল ( ১৭ নভেম্বর) রাত পৌনে ৮ টায় ইয়াছিন তার নানার বাড়ির পাশে এশার নামাজ পড়ে মসজিদ সংলগ্ন একটি স্থানে আত্মহত্যা করে।খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ফুলগাজর থানার তদন্তকারী কর্মকর্তা মোঃ মনির হোসেন জানায়,খাগড়াছড়ির মাটিরাঙায় বসবাসরত নিহত ইয়াছিনের বড় ভাই একটি মামলাজনিত কারণে আদালতকর্তৃক সাজা ঘোষিত হলে সে মানসিকভাবে ভেঙে পড়ে। হতাশা থেকে ইয়ছিন আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত ইয়াছিন মায়ের সাথে তার নানার বাড়িতে বসবাস করতো।পিতার নাম আবদুল মালেক।ইয়াছিন নানার বাড়িতে থেকে মাদ্রাসায় লিখাপড়া করে দাখিল পাশ করে।পরবর্তীতে সে কলেজে ভর্তি হয়। ।
ফুলগাজী থানার তদন্তকারী কর্মকর্তা মোঃ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। এ ব্যপারে ফুলগাজী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।






