ফেনীর ফুলগাজীতে মাদক ও ডাকাতিসহ ৬টি মামলার আসামীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গতকাল ২২ জুন বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানার এসআই মোঃ জসিম উদ্দিন দঃ আনন্দপুর কালিরহাট বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দঃ আনন্দপুর গ্রামের একরামুল হক পাটোয়ারীর ছেলে মাদক ব্যবসায়ী নাজমুল হক রবিন (২৬) কে গ্রেফতার করে ফুলগাজী থানা পুলিশ।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কুতুব উদ্দিন ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিপূর্বে আসামী নাজমুল হক রবিনের বিরুদ্ধে ফেনী মডেল থানা ও ফুলগাজী থানায় ৪টি মাদক মামলা ও ২টি ডাকাতি মামলা রহিয়াছে। ২৩ জুন তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।






