নিজস্ব প্রতিনিধি : গৌরব উজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর উদযাপন উপলক্ষে সোমবার (২৮) অক্টোবর ফুলগাজী উপজেলা জাসদের আয়োজনে নতুন মুন্সিরহাট বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিনোদবিহারী বিশ্বাস ভানুর পরিচালনায়।
কমিটির সভাপতি আবুল খায়ের মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, ফেনী-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য শিরীন আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রোকেয়া সুলতানা আনজু, জাসদ ফেনী জেলা শাখার সভাপতি কাজী আব্দুল বারিক,
সাধারণ সম্পাদক আব্দুল মমিন মজুমদার বাবুল, জাসদ ফুলগাজী উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি জুলফু মেম্বার প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীতে জাসদ নেতা হাফেজ আহমদ, আবুল কাশেম, জসিম উদ্দিন জসিম, গোলাম জব্বার মজুমদার পল্টু, জিয়াউদ্দিন মেম্বার, কাজী আব্দুর রহিম, ওমর ফারুক, রিয়াজউদ্দিন, আব্দুল করিম ভূঁইয়া, জাফর আহমদ সহ আরো অন্যান্য নেতাকর্মীরা কর্মীবাহিনী নিয়ে মুন্সিরহাট বাজারে স্লোগানের মধ্য দিয়ে আলোচনা সভায় এসে হাজির হয়।






