নিজস্ব প্রতিবেদক : ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেমলা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন আহত শেমলা খাতুন।
পুলিশ সূত্রে জানা যায়, ফুলগাজী দক্ষিণ শ্রীপুর পাটোয়ারী বাড়ির শেমলা খাতুন ও মৃত হাফিজুর রহমানের ছেলে ইয়াসিন আলম(৬০) এবং তার স্ত্রী গোলশানা বেগম(৪০), আনিসুর রহমান(২৬) মিলে বৃদ্ধা শেমলা খতুনের উপর হামলা করে।
লাঠি দিয়ে আঘাত করে বৃদ্ধার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় বাড়ি এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ঘর দখলের চেষ্টা করে। পরে ছেলে ইয়াসিন আলম রাগান্বিত স্বরে তার মাকে প্রাণনাশের হুমকিও দেয়। এক পর্যায়ে বৃদ্ধার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি নিয়ে যায়। এছাড়াও ছেলে ইয়াসিন আলম ও তার স্ত্রী গোলশানা বেগম বিভিন্ন সময়ে আরো ৩/৪বার হামলা করেছে বলে জানান আহত শ্যামলা খাতুন।
ফুলগাজী থানার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, এটি একটি জঘন্য ঘটনা। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে কোনভাবেই তাদের ছাড় দেয়া হবে না।
এ বিষয়ে জানতে চাইলে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ কুতুব উদ্দিন অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে।






