এম নিজাম উদ্দিন ও সাজ্জাদ হোসেন : ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুরে তাহের হুজুরের পোল্ট্র ফার্মের পাশে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউসার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জনায়, গভীর রাতে একই গ্রামের বাসিন্দা মোঃ ইয়াসিন ড্রাইভারের পুত্র মোঃ কাউসার প্লোট্রি ফার্মে চুরি করতে গেলে খামারের পাশে থাকা তারে বিদ্যুৎপৃষ্ট মৃত্যু হয়েছে। সকালে এলাকাবাসী মোঃ কাউসারের মৃতদেহ খামারের কাঁটাতার এবং বিদ্যুতের তারের সাথে যুক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখতে পায়। বন বিড়াল, কুকুর থেকে খামারের মুরগি রক্ষা করার জন্য খামারের পাশে দুটি তারে বিদ্যুতায়িত করা হয়েছিল বলে জানান খামারির পরিবার।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানান, ওই যুবক বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন এলাকায় চুরি করে আসছে। অতিতেও তার বিরুদ্ধে বেশ কিছু চুরির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আমজাদহাট ইউপি চেয়ারম্যান মীর হোসেন মিরু জানান, কাউসার খামারের সংশ্লিষ্ট কেউ ছিলনা। তদন্ত করলেই ঘটনার বিস্তারিত তথ্য বের হবে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিন কাউসারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।






