জহিরুল ইসলাম জাহাঙ্গীর: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ফুলগাজী উপজেলা কমিটির আয়োজনে ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুন্সির হাট বাজারে জাসদ কার্যালয়ে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
জাসদ ফুলগাজী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিনোদবিহারী বিশ্বাস ভানুর পরিচালনায় কমিটির সভাপতি আবুল খায়ের মেম্বার কেক কেটে দলের সকল নেতা-কর্মীদের খাওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন জাসদ ফেনী জেলা কমিটির সদস্য আবুল কালাম মজুমদার, ওমর ফারুক, জাসদ মুন্সিরহাট ইউনিয়ন কমিটির আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়া,জাসদ ফুলগাজী সদর ইউনিয়ন কমিটির আহ্বায়ক হাফেজ আহমদ মজুমদার, ওয়াহিদুন্নবি,জাসদ ফুলগাজী উপজেলা কমিটির সদস্য আবদুল করিম ভূঁইয়া,
জাসদ দরবারপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক জাফর আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মাস্টার, প্রচার সম্পাদক আব্দুল ওহাব, জাসদ আমজাদহাট ইউনিয়ন কমিটির সদস্য জসীমউদ্দীন,মীর শামসুদ্দীন মামুন সহ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের জাসদ নেতা কর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






