ফেনীর ফুলগাজীতে কীটনাশক পান করে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাঁর নাম আবুল খায়ের (৯০)। শনিবার (২০ জুন) দুপুরে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে ছেলে আবুল কাশেমের বাড়িতে বেড়াতে এসে এঘটনা ঘটে। তিনি পরশুরাম পৌরসভার নরনীয়া গ্রামের বাসিন্দা।
বৃদ্ধার নাতি মো. মামুন (৩৫) জানান, তাঁর দাদা আবুল খায়ের দীর্ঘদিন যাবৎ মানসিক অসুস্থ ছিলেন। শনিবার সকালে তিনি (দাদা) তাদের বাড়ি ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে বেড়াতে আসেন। আসার কিছুক্ষণ পর তাঁর দাদা বাড়ির উঠানে চটপট করতে দেখেন। এসময় তাঁকে দ্রুত উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এব্যপারে বৃদ্ধার নাতি মো. মামুন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
©SIM






