ফুলগাজী প্রতিনিধি : ৩১ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় ও স্টার লাইন প্রতিনিধি কবির আহম্মদ নাসির, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক ফেনীর সময় প্রতিনিধি সাইদ হোসেন সাহেদ, দৈনিক প্রভাত আলো’র প্রতিনিধি ও ফুলগাজী নিউজ ডট কম সম্পাদক জহিরুল ইসলাম রাজু, সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সাহাবউদ্দিন, সাপ্তাহিক ফেনীবার্তা প্রতিনিধি এস এ মামুন, দৈনিক নয়া পয়গাম প্রতিনিধি সাইফুল ইসলাম, সাপ্তাহিক প্রতিক্রিয়া প্রতিনিধি মোঃ মোর্শেদ, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি জামাল উদ্দিন সজিব প্রমুখ।
এসময় তিনি কর্মরত সাংবাদিকদের নারী নির্যাতন, ইভটিজিং, মাদক কারবারি, মাদক সেবনকারী ও বিভিন্ন সামাজিক অপরাধ’র বিষয়ে সহযোগিতাসহ তথ্য দেয়ার জন্য আহ্বান জানান।






