সাজ্জাদ হোসেন রাকিবঃ- গত মে মাসের তুলনায় জুন মাসে ফেনীতে করোনা ভাইরাস সংক্রমণ হার ঊর্ধ্বমুখী। এ নিয়ে গত ১ জুন হতে মঙ্গলবার (১৫) জুন পর্যন্ত ১৫ দিনে ফেনীর ১ হাজার ৩০৮টি নমুনা পরীক্ষায় মোট ১৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪.৫২ শতাংশ। মঙ্গলবার পর্যন্ত ফেনীতে মোট মৃত্যু হয়েছে ৬৭ জনের।
অন্যদিকে মে মাসে ২ হাজার ৯৯৪ টি নমুনা পরীক্ষায় ২৯৩ জনের শরীররে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিলো ৯.৭৮ শতাংশ। অর্থাৎ মে মাসের তুলনায় জুন মাসে শনাক্তের হার ৪.৭৪ শতাংশ বেশি।
এদিকে ফেনীর সকল উপজেলার মত ফুলগাজীতেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা এ বি এম মোজাম্মেল হক ফুলগাজী নিউজ ডটকমকে মুঠোফোনে জানান- বর্তমানে ফুলগাজী উপজেলায় ৮ জন রোগী আক্রান্ত রোগী রয়েছে তারা সবাই হোম আইসোলেশনে আছে। তাদের সকল ঔষধপত্র হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে। সার্বক্ষণিক রোগী ও রোগীর পরিবারের সদস্যদের সাথে আমরা যোগাযোগ করছি৷ বর্তমানে ফুলগাজী উপজেলায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫২ শতাংশ।
তিনি আরো জানান- যারা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিতে আসতেছে আমরা সকলের নমুনা সংগ্রহ করছি।উপজেলার প্রত্যকটি ইউনিয়নে বর্তমানে কম বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছে।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ হার বেড়েছে। শহর ও গ্রামে মানুষের চলাচল স্বাভাবিকের মতো রয়েছে।





