নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে ফুলগাজী থানা পুলিশের বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘মুজিব বর্ষের মুলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ শ্লোগানে ৩১ অক্টোবর শনিবার সকালে ফুলগাজী থানা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে এক আলোচনা সভায় বক্তারা মাদক,সন্ত্রাস নির্মুলে সকলের প্রতি আহবান জানান। এছাড়া বক্তারা মুজিব বর্ষের কথা উল্লেখ করে সমাজ তথা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জনগণকে একসাথে কাজ করার আহবান জানান।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও ফুলগাজী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলী সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন, ফেনী জেলা জাসদের সভাপতি মাষ্টার নুরুল ইসলাম, ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ সেলিমসহ পুলিশের সকল সদস্যবৃন্দসহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিল ফুলগাজী উপজেলার কর্মরত সকল সাংবাদিক ও ফুলগাজী থানার সকল অফিসারবৃন্দ।






