ফুলগাজী প্রতিনিধিঃ ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার’র ঐচ্ছিক তহবিল থেকে ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়নের ১৮৬ জন দুস্থ ও অসহায়দের মাঝে এক হাজার টাকা করে চেক বিতরণ করেছেন।
২৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে ফুলগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে এমপি শিরীন আখতার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল আলিম মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল আলম আজমীর, মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঈন উদ্দীন, ফেনী জেলা জাসদের সভাপতি মাস্টার নুরুল ইসলাম, ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, দরবার পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা জাসদের সভাপতি দুলাল বৈদ্য প্রমুখ।






