ফুলগাজী প্রতিনিধিঃ ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুরে একই পরিবারের ৭জন অজ্ঞান করে প্রায় ৩৫ লক্ষটাকার মালামাল লুট করেছে।
পরিবারের সূত্রে জানাযায়, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরের খাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়ে এতে কোন সমস্যা দেখা না দিলেও যথারীতি রাত ১০টা-১০.৩০টার মধ্যে সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলে নানা সমস্যা দেখা দেয় কারো মাথা ঘুরানো, কারো আবার ঘুম ঘুম ভাব, ও শরীর ঝাকুনি দিতে থাকে ও মহুূর্তের মধ্যে পরিবারের কয়েক জন সদস্য মিটিতে লুটিপড়ে, এক পর্যায়ে কাজের বুয়াসহ পরিবারের সবাই অজ্ঞান হয়ে পড়লে পূর্ব থেকে ওত পেতে থাকা অজ্ঞাত ঢাকাত দল ঘরে ডুকে ৪২ভরি স্বর্ণ ও নগত টাকাসহ প্রায় ৩৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় গ্রামবাসী ও আত্মীয়দের সহযোগিতা পরিবারের অজ্ঞান ৭ব্যক্তিকে ফেনী অাধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অজ্ঞান রোগীরা হলো, ওহিদ(৩২),স্বপন (৪৫), পিতাঃ শহিদুল্লাহ চৌধুরী, সুর্বণা( ১৬) পিতা স্বপন, নারগিছ(২৮) শান্তি(২১), লিজা( ২০)
ও ওহিদ’র ৫ মাসের শিশু পুত্র জাহিদুল ইসলাম(৫মাস)।
বর্তমানে তারা সাবাই ফেনী সদর হাসপাতালে নতুন ভবনের মেডিসিন বিভাগে ৩য় তলায় ৫নাম্বার ওয়ার্ডে, কক্ষ নং- ৩১১,৩১৬ ও বারিন্দায় ভর্তি রয়েছে।
মেডিসিন ও কার্ডিয়াক বিশেষজ্ঞ ডাঃ প্রশান্তি কুমার শীল, ডাঃ আব্দুল মতিন জানান, ৭জনের মধ্যে ২জনের অবস্থা ভালো আছে, তবে বাকিদের যথাযথ ভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, মানসিক চাপের কারনে একটু সময় লাগবে ভালো হতে এমটাই জানালেন তারা।
এদিকে ৪নং অানন্দ পুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হারুন মজুমদার জানান, তিনি ঘটনাটি শুনে সাথে সাথে ঘটনারস্থল পরিদর্শন করেছি।
তিনি বলেন, যে দোষী হোক তাকে আইনের আওতায় আনা হবে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোঃ হুুমায়ন কবির জানান, বিষয়টি সম্পর্কে আমি জেনেছি, তাৎক্ষণিক একজন পুলিশ অফিসার কে ঘটনার স্থলে ও ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
–
সম্পাদনা: জে আই রাজু।






