নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ফুলগাজীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল’র উপজেলা আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগষ্ট (রবিবার) বিকালে ফুলগাজী সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের দঃ শ্রীপুর ইস্কান্দারিয়া মাদ্রাসার ঈদগাহ প্রাঙ্গনে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ফরিদ আহম্মদ ভূইয়া ও নুরুল হুদা শাহিন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম।
উপজেলা যুবদলের আহবায়ক কামাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি ভিপি বেলাল হোসেন, সাধারন সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম রুসুল গোলাপ,

উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হেসন, যুগ্ন আহবায়ক মাস্টার আবুল খায়ের, মাস্টার আবুল কালাম, সিরাজুল ইসলাম মন্টু, শহিদুল্লাহ মজুমদার, আক্তারুজ্জামান আজিম, যুবদলের যুগ্ন আহবায়ক কপিল উদ্দিন, ছাত্রদলের আহবায়ক মোঃ ইউছুফ, সদস্য সচিব আবদুল আলিম বাবুসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






