নিজস্ব প্রতিবেদক : সারাদেশে করণা ভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক সংকটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ধান কেটে কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা। সেই রেশ না কাটতেই এবার সদরের বিভিন্ন ওয়ার্ডে শাক-সবজি ভ্যান গাড়ি নিয়ে নেমেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। উদ্দেশ্য করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে খাদ্য সরবরাহ স্থিতিশীল রাখা। এর পাশাপাশি বিনামূল্যে অসহায়দের সবজি বিতরণের মাধ্যমে সহায়তা করা।
১১ মে সকালে ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নুরুল ইসলাম রায়হান’র নেতৃত্বে একটি ছাত্রলীগ টিম সদরের ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডে ভ্যানগাড়িতে করে শাক-সবজি মানুষকে বিতরণ করেছে।
শাক-সবজি বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন করিম, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রলীগ ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মী।
ছাত্রলীগ নেতা রায়হান জানান, করোনা প্রতিরোধে গৃহবন্দি সাধারণ মানুষকে একটু সহযোগিতার আশায় তাদের দ্বারে দ্বারে গিয়ে সবজি পৌঁছে দিয়েছি। এছাড়াও ইতিপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ধান কাটা কার্যক্রম অব্যাহত রয়েছে।






