ফুলগাজী প্রতিনিধি : ফেনী-পরশুরাম সড়কে ঘটছে একের পর এক সিএনজি দুর্ঘটনা। শনিবার বিকালে ফুলগাজীর কুতুবপুর রাস্তার মাথা নামক স্থানে একটি দ্রুত গতির সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় আহত হন মোটর সাইকেল চালক ও ফুলগাজী উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হক ভুঞা রাশেদ। এসময় সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রলীগ নেতা রাশেদের মোটর সাইকেল।
স্থানীয়রা সিএনজিঅটোরিক্সা চালককে ফুলগাজী থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। পুলিশ সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বে ফেনী-পরশুরাম সড়কের আনন্দপুর নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ছাগলনাইয়া উপজেলা খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। গতকাল শুক্রবার
জানাযা শেষে তার লাশ দাফন করা হয়।






