নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজীতে ডিজিটাল পদ্ধতিতে সঠিক রোগ নির্ণয় ও এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা দেয়ার প্রত্যাশা নিয়ে আধুনিক ল্যাব এন্ড ডক্টর’স চেম্বার’র উদ্বোধন হয়েছে।
১২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সিরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশের ভবনে কেক কেটে শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আধুনিক ল্যাব এন্ড ডক্টর’স চেম্বার’র পরিচাল এনামুল হক ভূঁইয়া এনাম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউসুফ সাদেক, মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, মাওলানা রেদওয়ান আল হাবিব, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক একরাম পাটোয়ারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ল্যাবের পরিচালক মজিবুর রহমান মিলন, মাওলানা সাইফুল ইসলাম, আবুল কালাম চৌধুরী, হাবিবুল্লাহ বাহার, হাবিব রহমত উল্লাহ নাসিম, হাজী শামসু মিয়া প্রমুখ। সভা ও কেক কাটা শেষে দোয়া মোনাজাত করা হয়।






