মোর্শেদঃ ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নস্থ পূর্ব বশিকপুর মান্নান কেরানী বাড়ীতে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে।
® প্রতীকী ছবি।
জানা গেছে, আজ (১২অক্টোবর) বেলা ৩ টায় ঐ বাড়ির মৃত ওবায়দুল হকের ছেলে ফজলুল হকের (৩৫) ঘরে আগুন লেগে বসত ঘর, রান্নাঘর ও গৃহপালিত পশুর ঘর সহ ৩ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ফুলগাজী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার বেলাল হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, কোন হতাহত না হলেও আনুমানিক ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে । আগুন লাগার সময় বসত ঘরে কেউ ছিল কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফুলগাজী ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ আগুনে ৩ টি ঘর পুড়ে ছাই হওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।






