নিজস্ব প্রতিনিধিঃ-ফেনীর ফুলগাজীতে অপহৃত লিজা নামে এক কিশোরীকে উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ। শুক্রবার সকালে ছাগলনাইয়ার পাঠানগড় এলাকা থেকে তাদেরকে উদ্ধার করে।
পুলিশ ও মামলাসুত্রে জানা যায়, গত ১৫ মে শনিবার রাত ০৮.৩০ টার সময় ভিকটিম শামসুন নাহার মরিয়ম প্রকাশ লিজা (১৭) তার বসত ঘরের সামনে বের হলে পূর্ব থেকে ওৎপেতে থাকা বখাটে মোঃ রায়হান শুভ (২১) ভিকটিমকে অপহৃত করে সিএনজি যোগে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। আসামী শুভ ফুলগাজী উপজেলার জিেমহাট ইউনিয়নের ধলিয়া চকবস্তা গ্রামের তোহম আলী হাজী বাড়ীর বাসিন্দা মোঃ ইব্রাহিম খলিলেরর ছেলে।
পরবর্তীতে ভিকটিম এর মা রহিমা আক্তার (৪৫) থানায় এজাহার দায়ের করলে থানার অফিসার ইনচার্জ বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারায় মামলা
রুজু করে। ফুলগাজী থানার মামলা নং-৯/৫৪, তারিখ-২১/০৫/২০২১ইং।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এ.এন.এম নুরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সকালে ছাগলনাইয়া থানাধীন পাঠানগড় এলাকা হতে ভিকটিম শামসুন নাহার মরিয়ম প্রকাশ লিজা (১৭) কে উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমেকে ডাক্তারী পরীক্ষার জন্য ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালতে প্রেরণ করা হচ্ছে।





