আবু ইউসুফ মিন্টু: ফেনীর পরশুরামে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পরশুরাম থানার পুলিশ। এএসআই মোঃ ওয়াসিম, এএসআই প্রাণকৃষ্ণ গোস্বামী সহ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ অক্টোবর) সন্ধায় অভিযান চালিয়ে চিথলিয়া নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে শালধর রাস্তার মাথা থেকে ৪ কেজি গাঁজা সহ দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন ফুলগাজীর ঘনিয়ামোড়ার মীর হোসেনের ছেলে আব্দুল্লা আল মামুন (৩৫), সাতকুচিয়া গ্রামের তনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫)।
মোঃ ওয়াসিম বাদী হয়ে একটি মাদক আইনে মামলা দায়ের করেন।
আসামীদেরকে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পরশুরাম থানার এএসআই মোঃ ওয়াসিম মামলা হওয়ার বিষয় সত্যতা নিশ্চিত করেছেন।




