আবু ইউসুফ মিন্টু : বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এ শ্লোগানকে ধারণ করে পরশুরাম উপজেলায় ৪৮ তম জাতীয় সমবায় দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার ইয়াছমিন আকতার’র সভাপতিত্বে শনিবার (২ নভেম্বর) র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভা মেয়র নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী সাজেল,উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল , মহিলা ভাইস-চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, সমবায় কর্মকর্তা মিলন কান্তি দাস, বিআরডিবি চেয়ারম্যান মো ইয়াছিন শরীফ মজুমদার সহ অন্যান্য দপ্তরের সরকারি কর্মকর্তা/কর্মচারী রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
৪৮ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে পরশুরাম পৌরসভা মেয়র নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী সাজেলকে শ্রেষ্ঠ সংগঠক, বিশিষ্ট দানবীর ও ব্যবসায়ী প্রয়াত সিরাজ উদ্দৌলার প্রতিষ্ঠিত চারগ্রাম সমবায় সমিতিকে শ্রেষ্ঠ সমিতি হিসাবে পুরস্কৃত করা হয়েছে।






