পরশুরাম প্রতিনিধি: ফেনীর পরশুরামে করোনা সংক্রমণে সুরক্ষিত থাকতে কর্মরত সাংবাদিকদের পিপিই (পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট) দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও উপজেলা নির্বাহী অফিসার ইয়াছমিন আক্তার।
রোববার দুপুরে নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও উপজেলা নির্বাহী অফিসার ইয়াছমিন আক্তার সাংবাদিকদের হাতে পিপিই তুলে দেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আবু ইউছুফ মিন্টু,দৈনিক মানবজমিনের প্রতিনিধি এমএ হাসান,দৈনিক এশিয়ান এজের প্রতিনিধি সবির আহমেদ ফোরকান,দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি পেয়ার আহাম্মদ চৌধুরী,দৈনিক সমসাময়িক প্রতিনিধি মহিউদ্দিন সোহেল, দৈনিক নিউনেশনের প্রতিনিধি শিবব্রত চক্রবর্তী ও সাম্প্রতিক দেশকালের প্রতিনিধি শাহাদাত হোসেন তৌহিদ।
উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার জানান, সাংবাদিকদের নিরাপত্তা কি সংবাদ প্রকাশ ও ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সুরক্ষা সরঞ্জাম প্রদান করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদেরকে সতর্কতার সাথে দায়িত্ব পালন ও ত্রাণ বিতরণে উপস্থিত থেকে পর্যবেক্ষণের অনুরোধ জানান। অনিয়মের অভিযোগ পেলে তাঁকে(ইউএনও) ও জেলা প্রশাসককে অবহিত করার পরামর্শ দেন।






