আবু ইউসুফ মিন্টু : ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী পরশুরাম উপজেলা প্রশাসনের নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শনিবার (১৫ আগষ্ট) পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হাসপাতাল, জাসদ, ইসলামিক ফাউন্ডেশন, যুবলীগ, ছাত্রলীগ, পরশুরাম নজরুল একাডেমি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মর্কর্তা ইয়াছমিন আকতার শ্রদ্ধা নিবেদন করেন। এর পর ফেনী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খায়রুল বাশার মজুমদার তফনের নেতৃত্বে পরশুরাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল দলের পক্ষ থেকে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এর পর একে একে মুক্তিযোদ্বা সংসদের পক্ষে সাবেক কমান্ডার হুমায়ন শাহরিয়ার, পরশুরাম মডেল থানার ওসি মোঃ শওকত হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসন, উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,কর্মচারী, পরশুরাম পাইলট হাইস্কুল সহ বিভিন্ন সামাজিক সাংষ্কৃতিক সংগঠন পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম বাদল , উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নু এমং মারমা মং, উপজেলা কৃষি কর্মকর্তা মো কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ আবদুল খালেক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার ইন্দ্রোাজিত ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন, পল্লী বিদ্যুৎ অফিসের প্রকৌশলী মোঃ আলা উদ্দিন, এলজিইডি উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম ভুইয়া, পরশুরাম উপজেলা যুবলীগ সভাপতি মো: ইয়াছিন শরীফ মজুমদার,সাধারন সম্পাদক এম সফিকুল হোসেন মহিম, পৌর কাউন্সিলর এনামুল হক এনাম, আবদুল মান্নান লিটন, আবদুল মন্নান, নিজাম উদ্দিন সুমন, ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান সাকিব, আবদুল আহাদ চৌধুরী সহ প্রমুখ।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু ও দেশাত্মবোধক গান, আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।






