এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ “প্রতিষ্ঠার শুভক্ষনে উৎসবে মাতি “এই শ্লোগানে ফেনীর পরশুরামে মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল। ৯ম বর্ষ শেষে ১০ম বর্ষে পদার্পন করল বাংলাদেশের বহুল প্রচারিত বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টেলিভিশন। প্রতিষ্ঠা বার্ষিকীতে মোহনা টিভি ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা দর্শক ফোরামের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে পরশুরাম পৌরসভা মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।মোহনা টিভি প্রতিনিধি নিজাম উদ্দীন সজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দীন মজুমদার।অন্যান্যের মাঝে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তার,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী সাজেল।
পরশুরাম প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মানব জমিন প্রতিনিধী এমএ হাসানের সঞ্চালনায় ও সাধারন সম্পাদক সবীর আহমেদ ফোরকানের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান পিপিএম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকির হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাছরিন,ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি পরশুরামের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আলা উদ্দীন,পরশুরাম বাজার পরিচালনা পর্ষদের সাধারন সম্পাদক লোকমানুজ্জামান, মুক্তিযোদ্ধা মীর আহাম্মদ মজুমদার, মুক্তিযোদ্ধা আবদুল মালেক,জেলা পরিষদ সদস্য এম শফিকুল হোসেন মহিম,উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি একরামুল হক পিয়াস ও সাধারন সম্পাদক মেহেদী হাসান ও ঠিকাদার মামুন মজুমদারসহ প্রশাসনের নেতৃবৃন্দ,সাংবাদিক,রাজনীতিবীদ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে পরশুরামের কৃতিসন্তান ঢাকা ১৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও শিল্প প্রতিমন্ত্রী এবং মোহনা টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্ব কামাল আহমেদ মজুমদারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং মোহনা টেলিভিশনের প্রয়াত ব্যাবস্থাপনা পরিচালক জিয়া উদ্দীন আহমেদ মজুমদারের রুহের আত্নার মাগফেরাত কামনা করা হয়।এসময় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফেরাত কামনা করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।






