বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এম পি’র ৭৪ তম শুভ জন্মদিন উপলক্ষে পরশুরাম উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ, দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর সোমাবার সন্ধ্যায় পরশুরাম উপজেলা পরিষদ খোকা মিয়া মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসুল আহাম্মেদ মজুমদার স্বপন, বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর ভূইয়া, উপজেলা শ্রমীক লীগের আহবায়ক আবদুল মান্নান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইয়াছিন শরীফ মজুমদার।
উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম এর পরিচালনা আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন।
মিলাদ ও দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও প্রয়াত আওয়ামী লীগ নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল মনচুর মোল্লা।






