এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ০৪ জানুয়ারি ২১৫০ ঘটিকায় ফেনী ব্যাটালিয়ন(৪ বিজিবি) এর অধিনস্থ মজুমদারহাট বিওপির নায়েক মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে ৫ জনের একটি টহল দল কর্তৃক সীমান্ত পিলার-২১৬০/৬ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনীর পরশুরাম উপজেলার তালুকপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ১০ বোতল হুইস্কি জব্দ করা হয়।
যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরা কারবারিয়া পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করা হয়েছে।
এদিকে ০৩ জানুয়ারি ২০২০ খ্রী.০৪৫০ ঘটিকায় ফেনী ব্যাটালিয়ন(৪ বিজিবি) এর অধিনস্থ কেতরাংগা বিওপির নায়েক মোঃ আবু হানিফ এর নেতৃত্বে ৫ জনের একটি টহলদল কর্তৃক সীমান্ত পিলার-২১৭৪ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনীর পরশুরাম উপজেলার উত্তর কেতরাংগা নামক স্থানে বিজিবি অভিযান চালিয়ে ১৪ কেজি ভারতীয় চা পাতা আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৪ হাজার ২শত টাকা। চোরাকারবারির সাথে কাউকে আটক করা যায়নি। আটককৃত মালামাল ফেনী কাস্টমস এ জমা করা হয়েছে।ফেনী ব্যটালিয়ন ৪ বিজির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুজ্জামান ভারতীয় হুইস্কি ও চাপাতা আটকের সত্যতা নিশ্চিত করেছে।






