আবু ইউসুফ মিন্টু : ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রামে এবার এক তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে পরশুরাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। ঘটনার মুল অভিযুক্ত মনিপুর গ্রামের বাহার মিয়ার ছেলে সিএনজি চালক মো রাসেল বুধবার সন্ধায় ওই তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পুর্বসাহেবনগর গ্রাম ( তরুনীর বড় বোনের বাড়ী) থেকে সিএনজিযোগে কৌশলে মির্জানগর ইউনিয়নের মধুগ্রাম কামাল ডাক্তারের বাড়ীর ছাদে নিয়ে যায়। রাসেল তার সহযোগিদের সহায়তায় তাকে রাতভর ধর্ষণ করে (কামাল ডাক্তারের পরিবারের লোকজন ওই বাড়িতে থাকেনা)
ওই তরুনীর বাড়ি ছাগলনাইয়া উপজেলার দক্ষিন সতের গ্রামে।
ওই তরুনীর পুর্বসাহেব নগর ভগ্নিপতি বাড়িতে আসা যাওয়ার সময়ে সিএনজি চালক রাসেলের সাথে পরিচয় ঘটে। বৃহস্পতিবার রাতে তরুনীর পরিবার পরশুরাম থানায় মামলা দায়ের করে। রাসেল পলাতক রয়েছে।






