আবু ইউসুফ মিন্টু: পরশুরাম উপজেলার চিথলিয়া গ্রামে দুই মাস পর এক গৃহবধূ ইসমত আরা’র লাশ কবর থেকে তোলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পরশুরাম উপজেলা সহকারী কমিশনার ভুমি হাছিনা আক্তারের উপস্থিতে লাশ দুই মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সিআইডি মামলার তদন্তকারী কর্মকর্তা সহ স্থানীয়রা।
নিহত গৃহবধূ চট্রগ্রামে কে ইপিজেটে বসবাস করতেন, আত্বহত্যা করেছে বলে তার স্বামী জাহাঙ্গীর হোসেন গোপনে চিথলিয়া গ্রামে গত ২ অাগষ্ট দাপন করে চলে যায়।
নিহত গৃহবধূর ভাই তাজল ইসলাম বাদী হয়ে স্বামী কে আসামী করে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে গৃহবধূর লাশ কবর থেকে তোলা হয়েছে।






