আবু ইউসুফ মিন্টু : পরশুরাম উপজেলার বিভিন্ন স্থানে ৬ জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে তার মধ্যে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন চিকিৎসাধীন রয়েছে।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার তৌহিদুল ইসলাম জানান বর্তমানে হাসপাতালে গৌরব দাস (১৮) নামের একজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এছাড়াও এছাড়াও পারভেজ(১৬) নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ২৮ জুলাই ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আক্রান্ত সবাই ঢাকা থেকে এসেছে।






