নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর সিঁড়ি ফাউন্ডেশন’র শুভ উদ্বোধন করা হয়েছে।
২৩ আগস্ট রবিবার সন্ধ্যায় পরশুরাম উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল প্রধান অতিথি থেকে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল ইসলাম মহিম, বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর ভূঞা, সহ সভাপতি ওবায়দুল হক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি খান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হুমায়ুন।
আলোর সিঁড়ি ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক সাউথ আফ্রিকা প্রবাসী আবদুল সাত্তার জানান, আমাদের সংগঠনের এখনো কমিটি গঠন করা হয়নি। আর্তমানবতার সেবায় সকল ধরনের সামাজিক কাজ করা। সমাজের অসহায়, হতদরিদ্র পিছিয়ে পড়া মানুষদেরকে এগিয়ে নিয়ে আসা। সমাজে ধর্ম-বর্ণ-গোত্র সকল শ্রেণী-পেশাদর মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ও ভাতৃত্ববোধ তৈরি করা। সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে থাকায় আমাদের লক্ষ্য।






