ফেনীর দাগনভূঞয়ায় নেশাগ্রস্থ ছেলেকে ধরিয়ে দিলেন বাবা, জেল দিলেন এসিল্যান্ড। ৩০ ডিসেম্বর দাগনভূঞা উপজেলার চন্দ্রপুর গ্রামের নিবাসী আব্দুল মালেক এর তথ্যমত তার ছেলে আব্দুস সাত্তার(২৮) কে স্থানীয় চাল পুকুর পাড় নামক স্থানে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরেন দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
অভিযানে সার্বিক সহযোগীতা করে দাগনভূঞয়া থানা পুলিশ এর এএসআই নিক্কন চাকমাসহ অন্যান্য পুলিশ সদস্য। পরে এসিল্যান্ড আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ মোতাবেক ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।।






